মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

সেনাবাহিনীর হাতে ৪ ভারতীয় গুপ্তচর আটক হওয়ার খবর, যা জানা গেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪৮৯ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি, ‘ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ এর চারজন এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা গেছে। তবে আটকের বিষয়টি সঠিক নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ এর চারজন এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হওয়ার দাবিটি সঠিক নয়। বরং, ২০২৪ সালের আগস্ট মাসে নেত্রকোণায় সেনাবাহিনীর হাতে ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারী আটক হওয়ার ছবি ও ভুঁইফোড় ওয়েব পোর্টালে প্রকাশিত কথিত সংবাদের মাধ্যমে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, পোস্টের ‘বিস্তারিত কমেন্টে’ উল্লেখিত সূত্র হিসেবে একটি লিংক দেওয়া হয়েছে। লিংকটিতে ক্লিক করলে প্রথমে একটি নির্দিষ্ট ইন্টারফেস দেখা যায়, যেখানে আলোচিত দাবির সঙ্গে সম্পর্কিত কথিত একটি প্রতিবেদন প্রদর্শিত হয়। প্রতিবেদনে কিছু বস্তার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং হাতকড়া পরিহিত তিনজন ব্যক্তিকে দেখা যায়। তবে প্রতিবেদনে আলোচিত বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই লিংকটি রিডাইরেক্ট হয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনে নিয়ে যায়।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘tmnews.online’ -এ কথিত প্রতিবেদনটি পাওয়া যায়।
কথিত প্রতিবেদনের সাথে যুক্ত ছবিটি রির্ভাস সার্চ করে দৈনিক ইনকিলাব-এর ওয়েবসাইটে ২০২৪ সালের ১২ আগস্ট প্রকাশিত ‘নেত্রকোণায় সেনাবাহিনীর হাতে ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারী আটক’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহার করা ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবি একই।

প্রতিবেদনটিতে বলা হয়, নেত্রকোণায় সেনাবাহিনী একটি টিম জেলার দূর্গাপুরের আত্রাই খালী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ ৪ জন চিনি চোরাচালানকারীকে আটক করেছে।

এছাড়াও, নেত্রকোণা জার্নাল ও আমার সংবাদ এর ওয়েবসাইটে সেই সময় এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।

তাছাড়া, গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ এর চারজন এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ এর চারজন এজেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হওয়ার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৫,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit