মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে

‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আইমা বেগ নিজেকে ‘সিঙ্গেল’ বলে দাবি করেছেন। সামাজিক মাধ্যমে এক ইনস্টাগ্রাম পোস্টে এ দাবি করেন তিনি। গায়িকার পোস্ট ঘিরে স্বামী জেইন আহমেদের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে গায়িকাকে কালো পোশাকের সঙ্গে প্লাটিনাম ব্লন্ড চুল, ক্যাট-আই সানগ্লাস, রুপালি গহনা ও ব্লেজারে দেখা গেছে। ছবিগুলোর ক্যাপশনে শ্যাম্পেনের গ্লাসের ইমোজিজুড়ে দিয়ে আইমা লিখেছেন— ‘স্ট্যাটাস: সিঙ্গেল।’
সামাজিক মাধ্যমে আইমা বেগের সেই পোস্টের পরই ভক্ত-অনুরাগীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে সাংবাদিক মালিহা রেহমানের একটি পোস্টও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন এ সংগীতশিল্পী। 
সেই পোস্টে মালিহা লিখেছিলেন- ‘সিঙ্গেল’ ঘোষণা করে দেওয়া ওই ক্যাপশনের মাধ্যমে আইমা যেন নিজের অবস্থান স্পষ্ট করেছেন। জবাবে আইমা লিখেছেন- ‘দ্য ট্রুথ’ (সত্য)- সঙ্গে দেন ১০০ নম্বরের ইমোজি।
এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট কানাডায় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন গায়িকা আইমা বেগ ও বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড রাস্তার সহপ্রতিষ্ঠাতা জেইন আহমেদ। বিয়ের পর ইনস্টাগ্রামে ছবি দিয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছিলেন তারা। পরে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়।
আইমা বেগের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জেইনের সঙ্গে তোলা কিছু ছবি এখনো রয়ে গেছে। বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইমা কিংবা জেইনও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কোনো খবর জানান দেননি।

এর আগে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অসুস্থতা নিয়েও পোস্ট করেছিলেন আইমা বেগ। মুখে আঘাত, ফ্লু ও গলাব্যথায় ভোগার কথা জানিয়ে তিনি লিখেছিলেন- ‘কেউ আমার যত্ন নিচ্ছে না, আমাকে আদর করুন।’ সেই পোস্টের পরও তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা হয়েছিল।

উল্লেখ্য, সংগীতশিল্পী আইমা বেগ সংগীত নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার প্রথম অ্যালবাম ‘গুড়িয়া’ প্রয়াত মায়ের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেছেন তিনি। অ্যালবামটিকে শোক, নিরাময় ও আত্ম-অন্বেষণের যাত্রা হিসেবে বর্ণনা করেছেন এ গায়িকা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit