শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাফিনিয়া বা ইয়ামাল নয়, বার্সার যে সতীর্থের হাতে ব্যালন ডি’অর দেখছেন গাভি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : গতকাল মঙ্গলবার (১১ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে এগ্রিগেটে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। এদিন বার্সেলোনার পক্ষে জোড়া গোল করেছেন রাফিনিয়া। সেই সঙ্গে লামিনে ইয়ামাল জাদুকরী এক গোলে মুগ্ধতা ছড়িয়েছেন।

তবে এদিন বার্সেলোনার জয়ের আসল নায়ক পেদ্রি। ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে প্রথম লেগেও ম্যাচসেরা হয়েছিলেন এই ২২ বছর বয়সী মিডফিল্ডার। তর্কসাপেক্ষে পেদ্রির ক্যারিয়ারের সেরা মৌসুম এটিই। অথচ গত সাড়ে তিন বছর ইনজুরি এবং  অধারাবাহিকতার সঙ্গে লড়তে হয়েছে পেদ্রিকে। গত মৌসুমে এই সময়ে তার নামটি ‘অবিক্রয়যোগ্য’ খেলোয়াড়দের তালিকা থেকেও সরিয়ে ফেলেছিল বার্সেলোনা।

বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন পেদ্রি। ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত পারফরম্যান্সে বিস্ময় জাগাচ্ছেন। এমনকি পেদ্রির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ গাভি তো এবারের ব্যালন ডি’অর এখনোই এই ৮ নম্বর জার্সিধারীর হাতে দেখতে পাচ্ছেন।

 

 

বন্ধু পেদ্রির সঙ্গে গাভি। ছবি: বার্সেলোনা

গতকাল বেনফিকার বিপক্ষে ম্যাচের মধ্যবিরতিতে দেয়া সাক্ষাৎকারে ফুটবল এসপানাকে গাভি বলেন, ‘ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে পেদ্রির চেয়ে কেউই বেশি যোগ্য নয়, সবাই জানে সে কী ধরনের খেলোয়াড়।’

 
এই মৌসুমে ব্যালন ডি’অরের ক্ষেত্রে পেদ্রির নাম সেভাবে আলোচিত নয়। বরং তার দুই সতীর্থ রাফিনিয়া ও লামিনে ইয়ামালের নামই বেশি আলোচিত। এছাড়া মোহামেদ সালাহ, কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেনের নামও আলোচনায় আছে। গাভিই পেদ্রিকে সেই আলোচনায় নিয়ে এলেন।

গত জানুয়ারিতে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন পেদ্রি। সেই চুক্তি অনুযায়ী স্পেনের এই তারকা ২০৩০ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন। 

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit