বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : আবারও পেনাল্টি শ্যুটআউটে দলের হার দেখলেন অ্যালিসন বেকার। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হলেও স্নায়ুচাপের এই লড়াইয়ে কিছুটা পিছিয়েই থাকলেন অ্যালিসন। 

চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে অবশ্য লিভারপুলের দুই তারকা ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সের দায়ও অনেকখানি। স্পটকিকে ব্যর্থ হয়েছেন দুজনে। ঘরের মাঠে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে তাই বিদায় নিশ্চিত হয়েছে লিভারপুলের। 

অবশ্য দলের বিদায়ের দিনেও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন অ্যালিসন বেকার। দুই লেগ মিলিয়ে তিনি সেইভ করেছেন ১৬টি শট। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে যা রেকর্ড। নকআউট পর্বের সূচিতে দুই লেগ মিলিয়ে পেনাল্টি শ্যুটআউট বাদ দিয়ে এরচে বেশি শট ঠেকানোর নজির নেই। 

সমানসংখ্যক শট ঠেকিয়েছিলেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ১৬ শট ফিরিয়ে দিয়েছিলেন জার্মানির এই গোলরক্ষক। 

দুই লেগে দারুণ খেললেও লিভারপুলকে কোয়ার্টারে নিতে পারেননি অ্যালিসন। শেষদিকে পেনাল্টিতে নায়ক বনে যান জিয়ানলুইজি ডোনারুম্মা। টাইব্রেকারে পিএসজির হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া, গনসালো রামোস, ডেম্বেলে ও দিসায়ার দুয়ে। আর ডোনারুম্মা একাই ঠেকিয়ে দেন ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সকে। টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টারে নিজেদের জায়গা নিশ্চিত করে প্যারিসিয়ানরা।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit