বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

যে কারণে দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছিলেন রাফিনিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন রাফিনিয়া। গত রাতেও জ্বলে উঠলেন তিনি। বেনফিকার বিপক্ষে একাই করলেন দুই গোল। তবে এমন আলো ছড়ানো রাতের আগে দিনের শুরুটা তার জন্য ছিল শঙ্কার মেঘে ঢাকা। সকালে তার সন্তানকে নিয়ে ছিলেন হাসপাতালে।

গতকাল দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছিলেন রাফিনিয়া। এর কারণ তখন জানা যায়নি। তবে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী নাতালিয়া রদ্রিগেসন বিস্তারিত জানিয়েছেন। সকালে তার সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলেন রাফিনিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাফিনিয়ার স্ত্রী লিখেছেন, ‘তোমার জন্য আমি খুবই গর্বিত, আমার ভালোবাসা। তুমি খুব সকাল থেকে আমাদের সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলে, তবু তুমি আবারও তোমার কাজ দুর্দান্তভাবে করতে পেরেছো।’

রাফিনিয়াকে নিয়ে গর্বিত তার স্ত্রী। শুধু একজন পেশাদার ফুটবলার হিসেবে নয়, একজন বাবা হিসেবে রাফিনিয়াকে সেরা বললেন তার স্ত্রী। তিনি বলেন, ‘তুমি একজন অসাধারণ বাবা ও একজন সত্যিকারের পেশাদার! আমরা তোমাকে ভালোবাসি।’

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এখন রাফিনিয়া। ১০ ম্যাচে ১১ গোল করেন তিনি। বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে তার গোল ৫টি। ১১ গোলের সঙ্গে ৫টি অ্যাসিস্টও আছে রাফিনিয়ার।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit