বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে দাপুটে জয় মোহামেডানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : বিকেএসপির ৩ নম্বর মাঠে বুধবার (১২ মার্চ) ব্রাদার্সের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৩ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় তুলে নেয় মোহামেডান। ১০৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক তামিম। এছাড়া ৭৫ রানে অপরাজিত ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ব্রাদার্সের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন আল আমিন হোসেন।

এবারের ডিপিএলের শুরুটা ভালো হয়নি তামিমের। প্রথম ম্যাচে  ২২ রানের পর দ্বিতীয় ম্যাচে ১৪ রানে থেমেছে তার ইনিংস। তবে তৃতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।  পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২৫ রানের অপরাজিত ইনিংসের পর আজ ব্রাদার্সের বিপক্ষে হাঁকালেন আরও একটি শতক।
 
এদিন রান তাড়ায় নেমে আগ্রাসী ব্যাটিং করেন তামিম। শুরুতে ওপেনিং সঙ্গী মেহেদী হাসান মিরাজকে হারালেও থামেননি তিনি। দ্বিতীয় উইকেটে অঙ্কনকে নিয়ে বরং ব্রাদার্সের বোলারদের উপর আরও চড়াও হন। শেষ পর্যন্ত ৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০৫ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে ৯৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত ছিলেন অঙ্কন। ব্রাদার্সের পক্ষে একমাত্র সফল বোলার আল আমিন হোসেন ১ উইকেট নিতে ৪ ওভার বল করে ২৩ রান খরচ দেন।
 
এর আগে বল হাতে ব্রাদার্সকে অল্প রানে আটকে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাইজুল ইসলাম ও আবু হায়দার রনি। তাইজুল ১০ ওভার বল করে ৩১ রান খরচায় ১ মেডেনসহ ৪ উইকেট তুলে নেন। ৬.৪ ওভার বল্য করে ২৪ রান খরচায় ১ মেডেনসহ ৩ উইকেট তুলে নেন রনি। ব্রাদার্সের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। এছাড়া ৩২ রানের ইনিংস খেলেন আইচ মোল্লা।
 
ডিপিএলে এদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে মিরপুরেও একই ব্যবধানে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে আবাহনী লিমিটেড।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit