শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : এফটিপি অনুযায়ী খেলার কথা ছিল পূর্ণাঙ্গ সিরিজ। আয়ারল্যান্ড জানিয়েছে মাঠে গড়াবে না একটিও। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি না হওয়ার কারণ হিসেবে আর্থিক সংকট সামনে এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। অথচ এই বছরেই নারী-পুরুষ মিলিয়ে ডজনখানেক সিরিজ আয়োজন করবে। 

দ্বিপাক্ষিক সিরিজটিতে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু বাজেট ঘাটতির কারণে সিরিজ আয়োজনের পরিকল্পনা বাদ দিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম প্রাথমিক কারণ হিসেবে বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে পরিকল্পিত সিরিজটি আর্থিক কারণে করা সম্ভব হচ্ছে না।’ 

মঙ্গলবার নিজেদের ব্যস্ত সূচির তালিকা প্রকাশ করেছে আয়ারল্যান্ড। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই বসবে। পাকিস্তান, ওয়েস্ট ইন্জিজ, বাংলাদেশ, থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে ৯ থেকে ১৮ এপ্রিল। আছে প্রস্তুতি ম্যাচও। পাকিস্তানে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড নারী দল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ৫ ও ৭ এপ্রিল। এছাড়া বছরের শেষদিকে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে আতিথ্য দেওয়ার কথা রয়েছে। মে-জুনে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের জন্যও ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে আইরিশ দল। 

দুদিন আগেই আইসিসির কাছে চিঠি দিয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ। যত দিন পর্যন্ত নারীরা শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে না পারছে তার আগ পর্যন্ত তালেবানশাষিত আফগানিস্তান ক্রিকেট দলকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানটি। এরপরই আসল সিরিজ বাতিলের সিদ্ধান্ত।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit