বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

শেখ পরিবারের নামে থাকা সেনাবাহিনীর ১৫ স্থাপনার নাম পরিবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ১৫টি শেখ পরিবারের নামে ও বাকি একটি এর বাইরের স্থাপনা।

প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের নাম বাতিল করে নতুন নামকরণের ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নতুন নামের তালিকা অনুযায়ী- টাঙ্গাইলের ভূঞাপুরে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস রাখা হয়েছে। কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হয়েছে মিঠামইন সেনানিবাস। বরিশালের লেবুখালিতে শেখ হাসিনা সেনানিবাসের পরিবর্তে বরিশাল সেনানিবাস, শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস রাখা হয়েছে।

এছাড়া, চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স রাখা হয়েছে এবং হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের নতুন নাম আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রাখা হয়েছে। কক্সবাজারের রামু সেনানিবাসে অবস্থিত মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম পরিবর্তন করে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি করা হয়েছে।

ঢাকার বিজয় সরণিতে অবস্থিত অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নতুন নাম রাখা হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। শরীয়তপুরের জাজিরায় অবস্থিত বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরজানাজাতের নাম পরিবর্তন করে কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন সেনানিবাস ও স্কুলের নামও পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ঢাকার বঙ্গবন্ধু জাদুঘরের নাম স্বাধীনতা জাদুঘর, টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাখা হয়েছে। নারায়ণগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit