সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, কারখানায় ছুটি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস নামের একটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এছাড়া মারধরের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রাখে বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এ ঘটনা জেরে মৌচাক এলাকায় বেল কিছু কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস নামের কারখানায় গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন গতকাল দেয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করায় সকালে শ্রমিকরা কারখানার সাথে অবস্থান নেয়। এসময় তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

এদিকে, একটি কারখানার শ্রমিক মারধরের ঘটনায় প্রতিবাদে মৌচাকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তবে মৌচাকে এক ঘন্টা পর মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পপুলিশ সদস্যরা কাজ করছেন।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit