মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

‘টগর’ আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট: পূজা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। এ মুহূর্তে ‘টগর’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি পরিচালনা করছেন অলোক হাসান। বন্দরনগরী চট্টগ্রামে পুরোদমে চলছে এর দৃশ্যধারণের কাজ। জানা গেছে, সব ঠিক থাকলে এটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার চিন্তা করছে প্রযোজনা সংস্থা। সিনেমা নিয়ে ঈদ মিছিলে যোগ দিতে পূজাও তাই নিজের সর্বোচ্চ দিয়েই কাজ করে যাচ্ছেন। 

অভিনেত্রীর মতে, এবারের ঈদে দর্শকদের বাড়তি নজর থাকবে তার দিকেই। কারণ চলতি বছরের শুরুতেই যখন সিনেমাটির ঘোষণা দেওয়া হয়, তখন এর নায়িকা ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালকের সঙ্গে বনিবনা না হওয়ায় পরে নায়িকা বদল করে নেওয়া হয় পূজাকে। তাই দীঘির জায়গায় পূজা কেমন কাজ করেছেন, এটা দেখতেই দর্শকের বাড়তি নজর থাকবে বলে নির্মাতার বিশ্বাস। 

এদিকে সম্প্রতি শুটিং লোকেশন থেকেই একটি ছবি শেয়ার করেন পূজা। যেখানে তার সঙ্গে সিনেমার নায়ক আদর আজাদকেও দেখা গেছে। পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কি মনে করেছিস, কানের দুল দিলেই আমি তোর? অবশ্যই আমি তোর’। ধারণা করা হচ্ছে এটি সিনেমারই একটি সংলাপ।

এছাড়া সিনেমা প্রসঙ্গে পূজা বলেন, ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও কাজ করেছি। তবে ‘টগর’ আমার জন্য একটি বিশেষ প্রজেক্ট। এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থানগুলোকে দেখানো হচ্ছে, যা দর্শকদের কাছে ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবে।”

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit