বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরান তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ, যা বললো ভারত ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের ইরানের ২০টিরও বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

রাঙামাটি জেলা পরিষদ নিয়ে হাইকোর্টের  রুল! ২ সদস্যের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যেক উপজেলা থেকে সদস্য নানিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন  সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক নয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তিকালীন পরিষদ পূর্নগঠনের প্রজ্ঞাপনটি (২৯,০০,০০০০,০০০,২১৪,১৮,০০২২,২৪,১১৯, তারিখঃ ০৭ই নভেম্বর’২০২৪খ্রিঃ) কেন অবৈধ ঘোষনা করা হবেনা এই মর্মে রুল জারী করেছে মহামান্য হাইকোট। একই সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতী রঞ্জন খীসা ও রাঙাবী তংচংগাকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দিয়েছে।

রোববার (০৯ মার্চ) মহামান্য হাইকোটের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ আদেশ প্রদান করা হয়। উল্লেখ্য রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলা থেকে প্রতিনিধি না নেয়া এক সম্প্রদায় থেকে নিয়ে অন্য সম্প্রদায় বলা, হত্যা মামলার আসামীকে এবং একই পরিবারের একাধিক সদস্যকে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। এরই প্রতিবাদে রাঙামাটির জুড়াছড়ি, বরকল, কাউখালী ও রাজস্থলী উপজেলার জনসাধারন মিছিল মিটিং স্মারকলিপি পেশ করে তাদের দাবী জানিয়ে আসছিলো।
পরবর্তীতে এ চার উপজেলা বাসীরপক্ষে এ্যাডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমা মহামান্য হাইকোটে রিট করলে রোববার হাইকোট থেকে এ আদেশ প্রদান করা হয়। রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন হাইকোট বিভাগের আইনজীবি মোঃ সুলতাল উদ্দিন, নিকোলাস চাকমা, রতন কুমার। রিটকারীদের আইনজীবী মোঃ সুলতান উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন।  

 

 

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit