মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

জয়পুরহাটে পাইপ লাইনে গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : পাইপ লাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে আমরা জয়পুরহাট বাসী ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ জনতা. ছাত্র সমাজ, শ্রমিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন রানু রুলী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান উজ্জ্বল প্রধান, আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট রাজনীতিবীদ অধ্যাপক আমিনুল হক বকুল, ওবাইর রহমান সুইট, মনজুরে মওলা পলাশ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল।

এসময় বক্তারা বলেন, জয়পুরহাট থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে বগুড়ার মোকামতলাতে গ্যাসের পাইপ লাইন রয়েছে। অথচ জয়পুরহাটবাসী দীর্ঘদিন থেকে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে পাইপ লাইনে মাধ্যমে গ্যাস সংযোগ চালুর দাবি জানান বক্তারা।মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধরীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit