মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ঈদে তৌসিফ-তটিনীর ‘ব্রেকিং নিউজ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক  : বেশ সিরিয়াস চরিত্র, অথচ মজার! এমন সম্মিলন সচরাচর ঘটে না। এমন ঘটনা নিয়ে আসছে ঈদে হাজির হচ্ছেন সময়ের অন্যতম জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।

তাদের নিয়ে ইমরোজ শাওন নির্মাণ করেছেন সিএমভি’র ঈদ স্পেশাল নাটক ‘ব্রেকিং নিউজ’। গল্প ভাবনা নির্মাতার হলেও এটির চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ।

নির্মাতা শাওন জানান, নাটকটির গল্প আগাবে শহরের শীর্ষসন্ত্রাসী ইফতি এবং ‘ক্রাইম ওয়াচ’ টিভি অনুষ্ঠানের সঞ্চালক-প্রতিবেদক মারিয়াকে ঘিরে। বলা যায়, সন্ত্রাসী ও সাংবাদিকের মধ্যকার টানাপোড়েন উঠে আসবে প্রেম ও পরাজয়ের মোড়কে। চরিত্র দুটিতে যথাক্রমে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাইয়ারা তটিনী।

তৌসিফ-তটিনী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরও আছেন মুকিত জাকারিয়াসহ অনেকে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ব্রেকিং নিউজ’সহ রোজার ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে ২০টি বিশেষ নাটক, যা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit