বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

তারকা পেসারকে নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : লকি ফার্গুসেনের পর বেন সিয়ার্সকেও পায়নি নিউজিল্যান্ড। পেস আক্রমণে এত বিশাল ঘাটতি বুঝতেই দেননি ম্যাট হেনরি। তোপ দেগেছেন, দলের মান রেখেছেন। প্রতিপক্ষের নাকের জলে চোখের জলে করেছেন। দুবাইয়ের শিরোপার মঞ্চে এমন তারকাকে পাওয়া নিয়েই শঙ্কায় নিউজিল্যান্ড।

কিউই ডেরায় দুঃসংবাদ নেমে আসে ফাইনাল নিশ্চিতের দিন। লাহোরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ার দিনে হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে চোট পান হেনরি। তার কাঁধের চোট গুরুতর হওয়া তখনই মাঠ ছাড়েন। সেমিতে নিজের কোটার ১০ ওভার পূর্ণও করতে পারেননি। ৭ ওভারে ৪২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।

এবারের আসরে এখন অবধি সর্বোচ্চ উইকেটশিকারি হেনরি। ৪ ম্যাচে তার ঝুলিতে পুরেছেন ১০টি উইকেট। গ্রুপপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে তোপ দেগেছিলেন, নিয়েছিলেন ফাইফার। রোহিত শর্মাদের বিপক্ষে ফাইনালে কিউইদের প্রধান অস্ত্রই হতে পারতেন হেনরি। টুর্নামেন্টে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে হেনরির পেছনে মোহাম্মদ শামি।

এমন অস্ত্র হারালে শিরোপার মঞ্চে নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বে নিউজিল্যান্ড। বিষয়টি মানছেন দলটির অধিনায়ক। তাইতো অপেক্ষা করতে চান স্যান্টনার, ‘আমরা আরও একটু অপেক্ষা করতে চাই। তারপর দেখব ওর কাঁধ কেমন আছে। দেখলাম যে, ওর কাঁধে কালশিটে দাগ হয়েছে। তাই কিছুদিন অপেক্ষা করে সিদ্ধান্ত নিতে চাই।’

শেষ পর্যন্ত হেনরি যদি খেলতে না পারেন তবে ভারতের বিপক্ষে পেস আক্রমণে আরও শক্তি হারাবে নিউজিল্যান্ড। শিরোপার মঞ্চে হেনরির চোট তাই আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৫,/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit