মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সালমান-রাশমিকার কাজের আনন্দ শেয়ার করলেন ফারহা খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত ‘সিকান্দর’ ছবির সবথেকে আকর্ষণীয় গান ‘জোহরা জবিন’। সম্প্রতি গানটি রিলিজ করেছেন নির্মাতারা। আর সেখানে সালমান-রাশমিকাকে জুটি বাঁধিয়ে গানটির কোরিওগ্রাফি করেছেন বি-টাউনের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খান। বলা বাহুল্য, এই জুটির কাজের ওপর প্রচণ্ড খুশি এই শিল্পী

সম্প্রতি সালমান ও রাশমিকার সঙ্গে কাজের আনন্দদায়ক অভিজ্ঞতা ভাগ করেছেন ফারহা খান। জানালেন, তাদের নিয়ে দারুণ সময় কেটেছে তার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই দারুণ গানটি ভাগ করে নিয়ে ফারাহ খান লিখেছেন, ‘সিকান্দর-এর জন্য সালমান ও রাশমিকাকে কোরিওগ্রাফি করে আমি দারুণ মজা পেয়েছি।’

‘জোহরা জবিন’ গানটি কানে গেলে শরীরে যেন দোলা লাগতে বাধ্য! সেই সঙ্গে দুর্ধর্ষ প্রাণবন্ত কোরিওগ্রাফি তো আছেই। এ গান বেজে উঠলেই যেন জ্বলে ওঠে ডান্স ফ্লোর, সেই সঙ্গে সকলের মনেই যেন দোলা লাগে! আর সালমান খান আর রাশমিকা মান্দানা যেন পুরো বিষয়টার মধ্যে একটা আলোর ফুলকি জ্বেলে দেয়।

গানটির শুটও হয়েছে দুর্ধর্ষভাবে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশন এবং এ আর মুরুগাডসের পরিচালনা যেন এই গানটিতে প্রাণ সঞ্চার করেছে। নৃত্যশিল্পীদের এনার্জি, ঝলমলে জমকালো পোশাক এবং রাজকীয় সেট – সব মিলিয়ে এই গানটি সকলের মনে জায়গা করে নিয়েছে। এর পাশাপাশি সালমান আর রাশমিকার অনবদ্য অন-স্ক্রিন রসায়নও আলাদা করে নজর কেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৫,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit