সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

কমিটি বাণিজ্য ও পকেট কমিটি গঠনের অভিযোগ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মিরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে কমিটি বাণিজ্যের মাস্টারমাইন্ড অবহিত করে হাতিয়াতে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।  

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ওছখালী শহরে তারা এ কর্মসূচি পালন করে। এতে দলটির নেতাকর্মিরা হাতিয়া উপজেলা যুবদলের নব ঘোষিত পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন, হাতিয়া উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম–আহ্বায়ক মো.শাহীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এডভোকেট নুর ইসলাম সুমন, হাতিয়া পৌরসভা যুবদলের বিদায়ী সদস্য সচিব মোছলেহ উদ্দিন, পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ প্রমূখ।    

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, চোরা গোপ্তা মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এ পকেট কমিটি ঘোষণা করেন। এ কমিটি গঠন নিয়ে কারো সাথে কোন আলাপ আলোচনা করা হয়নি। যাদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে তারা গত ১৭ বছর দলীয় কোন কর্মকান্ডে ছিলনা। এমন লোকদের দিয়ে কমিটি দেয়া হয়েছে তারা কমিটিতে পদ প্রত্যাশীও ছিলেন না। সমাবেশে অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে দলের ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন ও নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন বলে হুশিয়ারি দেন।

অপরদিকে, একই দিন বেলা ১২টার দিকে হাতিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব ফাহিম উদ্দিনের নেতৃত্বে মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা পাল্টা মিছিল বের করেন। এ সময় মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি। জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর বলেন, বিষয়টি হালকা শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।  

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ৪ মার্চ রাতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে আহ্বায়ক ও ফাহিম উদ্দিনকে সদস্য সচিব করে হাতিয়া উপজেলা যুবদলের কমিটি এবং মোমিন উল্যাহ রাসেলকে আহবায়ক এবং কাউসার মোস্তফাকে সদস্য সচিব করে হাতিয়ার পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit