মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ঘুমিয়েই পার অস্ট্রেলিয়া ম্যাচ, আনুশকা দোষ চাপালেন ছেলের ওপর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। বিরাট কোহলির চমৎকার হাফসেঞ্চুরির সাহায্যে অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল ম্যাচে হারিয়ে দিয়েছে ভারত। এই ম্যাচের দিনও মাঠে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তাকে ভিআইপি স্ট্যান্ডে বিরাটকে সমর্থন করতে এবং টিম ইন্ডিয়ার জন্য চিয়ার করতে বারবার দেখা গেছে। তবে ম্যাচের মাঝের একটি মুহূর্তে ঘুমিয়ে পড়েছিলেন অভিনেত্রী। আপাতত সেই ভিডিওই তুমুল ভাইরাল সামাজিক মাধ্যমে। 

এক্সে ব্যবহারকারী কিছু নেটিজেন ম্যাচের সময় আনুশকার ঘুমিয়ে পড়ার ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। সাদা রঙের টপ পরে আনুশকাকে মাথা হেলিয়ে ঘুমিয়ে থাকতে দেখা যাচ্ছে। এক নেটিজেন ক্লিপটি শেয়ার করে লিখেছেন—আনুশকা ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা ম্যাচ কি এতটাই বোরিং ছিল? আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, বেচারি খুব ক্লান্ত। দুটো ছোট বাচ্চা সামলেও ম্যাচ দেখতে এসেছে। তৃতীয়জন লিখেছেন— মনে হচ্ছে অকায় এখনো রাতে ঘুমাতে শুরু করেনি।
তাই তো ম্যাচের মাঝে ঘুমিয়ে নিচ্ছেন আনুশকা। যদিও আবার একাংশ মানতে নারাজ যে, আনুশকা ঘুমিয়েছিলেন। একজন লিখেছেন— আরে বাবা প্রার্থনা করছে। এ রকমটা আগেও দেখা গেছে। আরেকজন লিখেছেন— বিরাটের জন্য প্রার্থনা করছে। এভাবে গালে হাত রেখে কে ঘুমায়। সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত।

উল্লেখ্য, আনুশকা শর্মা ক্যারিয়ার থেকে অনেক দিন ধরেই বিরতি নিয়েছেন। মেয়ে ভামিকার জন্মের পর মাত্র একটা সিনেমাতে কাজ করেছেন, যা ছিল ঝুলন গোস্বামীর বায়োপিক। যদিও সেই সিনেমার কাজ তিনি হাতে নিয়েছিলেন প্রেগন্যান্সির আগেই। তবে নানা জটিলতার কারণে আটকে দেয় ‘চাকদা এক্সপ্রেস’-এর মুক্তি। আনুশকাকে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’-তে দেখা গিয়েছিল, যেখানে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে ছবিটি ব্যর্থ হয়েছিল।

২০২১ সালে জন্ম হয় ভামিকার। এরপর ২০২৪ সালের শুরুতে জন্ম হয় অকায়ের। আপাতত দুই সন্তানেই বেশি ফোকাস আনুশকার। সেভাবে ভারতেও থাকেন না অভিনেত্রী। মাঝে শোনা গিয়েছিল বউ-সন্তান নিয়ে পাকাপাকিভাবে ভারত ছেড়ে লন্ডনে বাস করছেন বিরাট। আজকাল বেশিরভাগ তাদের সেই শহরেই দেখা যায়। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit