মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বরকতময় রমজানের ইফতার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিলাম: মিম

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি সনাতন ধর্মের অনুসারী হলেও নিজের ভেতর অসাম্প্রদায়িক মানসিকতা ধারণ করেন। এ নায়িকার কাছে ধর্মের পবিত্রতা মুখ্য। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে তাই প্রতি বছর প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেন তিনি। তার এমন মানসিকতা অনুরাগীদের মুগ্ধ করে। প্রতি বছরের মতো এবারও প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন মিম। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিলাম। সুন্দর মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ। 

নিজের এই অসাম্প্রদায়িক মানসিকতা প্রসঙ্গে এর মিম বলেন, ‘প্রথম রোজা সবসময় আমার কাছে স্পেশাল। আমি মানুষ হিসেবে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমার পরিবারও তাই। চেষ্টা করি প্রথম রোজায় পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করতে।’ 

এদিকে ঈদ উপলক্ষ্যে একাধিক প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিয়েছেন এ অভিনেত্রী। এদিকে মিম অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। সর্বশেষ তিনি শহীদুল্লাহ কায়সারের জীবনীর তরুন বয়সের অংশ নিয়ে নির্মিত একটি সিনেমায় অভিনয় করেছেন। এতে তাকে পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে। এছাড়া নতুন সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। ঈদের পর সেটার কাজ শুরু হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit