মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

দেহদানের সিদ্ধান্ত প্রত্যাহার, ইসলামী রীতিতে দাফন চান কবীর সুমন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। পাঁচ বছর আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন তিনি। অনুরাগী-বন্ধুদের সঙ্গে সামাজিকমাধ্যমে নিজের স্বাক্ষর করা অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গানওয়ালা।

বুধবার সামাজিকমাধ্যম ফেসবুকে এ বিষয়ে কবীর সুমন লেখেন, রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম- আমি আমার দেহদান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।

সেইসঙ্গে ইসলামী রীতিতে যেন কলকাতার মাটিতে দাফনকার্য সম্পন্ন হয়- এরকম ইচ্ছা প্রকাশ করেন কবীর সুমন। তিনি লেখেন, আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।

কবীর সুমন দুই বাংলাতেই জনপ্রিয় সংগীতশিল্পী। ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানের ভুবন জয় করে নেন তিনি। তখন তার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। জীবনঘনিষ্ঠ লিরিক আর গায়কীতে নতুন ধারা চালু হয় তার হাত ধরে। শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন বহু কালজয়ী গান।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit