মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপদেষ্টা মার্কিনবিরোধী বিকল্প বিশ্বব্যবস্থা গড়তে মরিয়া চীন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী মুখ থুবড়ে পড়েছে যশ অভিনীত ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা বিদুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেম্বেলে-রাফিনিয়ার সঙ্গে তুলনা শুনে যা বললেন এমবাপ্পে এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, মুখ খুললেন পরীমনি বাঁধনের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ দীপ্তি চৌধুরীর, জানালেন ৪ কারণ

মুখ থুবড়ে পড়েছে যশ অভিনীত ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

বিনোদন ডেস্ক : যশ অভিনীত বহুল আলোচিত সমালোচিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবি মুক্তির পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে। বক্স অফিসে পারফরম্যান্স প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর এবার ছবিটির ওটিটি (ডিজিটাল স্ট্রিমিং) স্বত্ব বিক্রি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিভিন্ন বাণিজ্যিক প্রতিবেদনের দাবি, ছবিটির নির্মাতাদের সম্ভাব্য লোকসানের পরিমাণ ৩০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় আর্থিক ক্ষতির উদাহরণ হতে পারে বলে বিশ্লেষকদের মতে। 
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, ‘টক্সিক’- এর ডিজিটাল স্বত্ব এখনো চূড়ান্তভাবে বিক্রি হয়নি। মুক্তির আগে নির্মাতারা একটি বড় স্ট্রিমিং প্লাটফর্মের কাছ থেকে প্রায় ১৫০ কোটি রুপির প্রস্তাব পেয়েছিলেন বলে জানা যায়। তবে তারা ২০০ কোটি রুপি বা তার বেশি মূল্য আশা করায় সেই চুক্তি সম্পন্ন হয়নি। 
নির্মাতাদের ধারণা ছিল, প্রেক্ষাগৃহে বড় সাফল্য পেলে ওটিটি স্বত্ব আরও বেশি দামে বিক্রি করা সম্ভব হবে। কিন্তু বক্স অফিসে ছবির দুবর্ল পারফরম্যান্সের পর স্ট্রিমিং প্লাটফর্মগুলো এখন কম দামের প্রস্তাব দিচ্ছে। প্রতিবেন অনুযায়ী, বর্তমানে সর্বোচ্চ প্রস্তাব প্রায় ৩০ কোটি রুপি। ডিজিটাল স্বত্ব কিনতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর তালিকায় জিও-৫ এর নাম রয়েছে বলে জানা যায়।
ওটিটির জন্য নতুন সম্পাদনা
লোকসানের পরিমাণ কমাতে ছবিটির ডিজিটাল সংস্করণে নতুন করে সম্পাদনা করার কথা ভাবছেন নির্মাতারা। বিশেষ করে প্রাপ্তবয়স্ক উপযোগী গল্পের কারণে ছবিটির স্যাটেলাইট স্বত্ব থেকেও বড় অঙ্কের আয় হবে না বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় ওটিটি দর্শকদের জন্য ছবিটিকে আরও উপযোগ করার পাশাপাশি নতুন সম্পাদনার মাধ্যমে ভালো চুক্তি পাওয়ার চেষ্টা করেছেন নির্মাতারা বলে জানা গেছে।
বক্স অফিসেও হতাশা
টক্সিক ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ভারতে প্রথম দিনে ছবিটি প্রায় ১২০ কোটি রুপি আয় করলেও পরদিন থেকেই আয়ে বড় ধরনের পতন দেখা যায়। দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়ায় ছবিটির ব্যবসায় প্রভাব ফেলেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 
ভারতে ছবিটির মোট আয় প্রায় ২৫০ কোটি রুপির নিচে থাকতে পারে। বিশাল বাজেটের তুলনায় এ আয় নির্মাতাদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit