মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

বিনোদন ডেস্ক : ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গনসহ নেটদুনিয়া। এ নিয়ে চরম উদ্বগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাঁধনকে হেনস্তার একটি ভিডিও শেয়ার করেন। তা নিয়ে ঘৃণা প্রকাশ করেন অভিনেত্রী। এরপর অপর এক পোস্টে দেশের সার্বিক পরিস্থিতিকে ইঙ্গিত করে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন অভিনেত্রী।

পোস্টে মম লিখেছেন, কিছুই ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনটাই ভালো হচ্ছে না! মাদরাসায় যৌন হয়রানি, গরিবের ওপর নির্যাতন, যেকোনো দলের অন্ধত্ব, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকার সমস্যা, সর্বস্তরে নারীর প্রতি অসম্মান, নিজের মতের বাইরে গেলেই সে খারাপ, মাজার উচ্ছেদ, নাচ-গান শিল্প-সাহিত্য, নৌকা বাইচ নিষেধ, ধর্মের নামে রাজনীতি, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে রাজনীতি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং অনিরাপদ নাগরিক জীবন…।

দেশের বিদ্যমান এই বিশৃঙ্খল পরিস্থিতির ফল ভালো হতে পারে না উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, ’আরও এমন যত সব অযাচিত ঘটনা; যার কোনটাই দেশ এবং আমাদের জন্য ভালো নয়। আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি, আর এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।’নিজের কোনো রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে মম পরিষ্কারভাবে উল্লেখ করেন, ’আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার একটাই দল বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক সেটাই চাই।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit