মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

অভিষেকের অভিব্যক্তি সম্পর্কে যা বললেন অমিতাভ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের পাশে বরাবরই দাঁড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চন। ছেলের অভিনয়জীবনের একেবারে শুরু থেকে তার সঙ্গে তুলনা করা হয়েছে। বিষয়টি স্বাভাবিক হলেও খুব ভালো মনে মেনে নিতে পারেননি অমিতাভ বচ্চনও। কিন্তু অভিষেকের মন ছুটেছে অভিনেত্রী নোরা ফাতেহির দিকে। স্ত্রীর বিচ্ছেদ ভুলে ধীরে ধীরে নোরার দিকে মন দিচ্ছেন অভিনেতা। কারণ নাকি তার একমাত্র কন্যা। অভিষেকের এ বিষয়ে যা বললেন শাহেনশাহ।

যদিও এটা বাস্তব নয়। রেমো ডিসুজা পরিচালিত ‘বি হ্যাপি’ সিনেমায় আগামী দিনে ফের এমনই এক একাকী বাবার চরিত্রে দেখা যাবে অভিষেককে। কিন্তু এর মধ্যেই তার বাবা অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে করে বসলেন অদ্ভুত এক মন্তব্য। সদ্য মুক্তি পেয়েছে ‘বি হ্যাপি’-র প্রথম ঝলক। সেখানে নানাভাবে এক একাকী পিতারূপে অভিষেককে দেখে অনুরাগীরা প্রশংসা করেছেন তার। এক্স হ্যান্ডলে অভিষেককে উল্লেখ করে এক নেটিজেন লিখেছেন— অভিষেক অকারণ ‘নেপোটিজম’-এর নেতিবাচকতায় আক্রান্ত। অথচ ওর অভিনয়জীবনে ভালো সিনেমার সংখ্যা অনেক বেশি। এই বক্তব্যকে সমর্থন করে অমিতাভ লিখেছেন—আমারও ঠিক একই কথা মনে হয়… সেটি শুধু আমি ওর বাবা বলে নয়।

অভিষেকের পাশে বরাবরই দাঁড়িয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। গত বছরের একেবারে শেষ প্রান্তে মুক্তি পেয়েছিল অভিষেক অভিনীত সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। কিন্তু তেমনভাবে প্রচারই করা হয়নি সুজিত সরকারের সিনেমাটির। সমালোচক মহলে যথেষ্ট প্রশংসা পায় অভিষেকের অভিনয়। সেখানে এক ক্যানসার আক্রান্ত একাকী বাবার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এবারও সেই একাকী বাবা এবং তার ছোট্ট মেয়ে। তবে রেমো মানেই গল্পের পরতে পরতে নাচ। তাই অভিষেকের বিপরীতে লাস্যময়ী নোরা। এমন একটি সিনেমার প্রথম ঝলক স্বাভাবিকভাবেই আকর্ষণ করেছে দর্শকদের মনে। স্বয়ং শাহেনশাহ অমিতাভ বচ্চন এক্স হ্যান্ডলে ‘বি হ্যাপি’-র ঝলক শেয়ার করে লিখেছেন— অভিষেক, তুমি অসাধারণ…, যেভাবে প্রতিটা সিনেমার চরিত্রকে ভিন্নভাবে গ্রহণ করো, তা শিল্পের পর্যায়ে পৌঁছায়, অনন্য… ভাইয়ু তোমাকে ভালোবাসি।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিষেক বচ্চন। সাদা পোশাকে তাকে দেখাচ্ছিল উজ্জ্বল। ফটোসাংবাদিকদের সামনে স্মিতহাস্যে দাঁড়িয়েছেন তিনি, হাত জোড় করে সম্ভাষণ জানিয়েছেন। সেই ভিডিও শেয়ার করেও এক নেটিজেন অভিষেকের প্রশংসা করেছেন। সেখানেও অমিতাভ লিখেছেন— ‘অসাধারণ অভিষেক… মনোমুগ্ধকর… তোমার হাঁটা, তোমার সৌষ্ঠব এবং ভঙ্গি… কোনো আদিখ্যেতা নেই, যেন একেবারে সাধারণ… অকারণ উত্তেজনা প্রদর্শন এবং দৃষ্টি আকর্ষণের চেষ্টা নেই…।’ এখানেও অমিতাভ ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করে লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন।

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit