মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ইন্দোনেশিয়ার বালিতে সুহানা, কার সঙ্গে গেলেন শাহরুখকন্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

বিনোদন ডস্ক : ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণে গেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান । এ খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীরা জানতে চেয়েছেন কার সঙ্গে প্রাকৃতিক এ নৈসর্গিক ভূমি ভ্রমণ করতে গেলেন শাহরুখকন্যা। নতুন কারও প্রেমে পড়েছেন না তো? অনেকেই নানা রকম সমালোচনা করছেন।

তবে জানা গেছে, প্রেমিক নয়, তার বান্ধবী জেসমিনকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গেছেন তিনি। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সুহানা খান ভ্রমণের কিছু ছবি শেয়ার করে নেন। এতে তাকে লাল পোশাকে সূর্যাস্তের সময় পোজ দিতে দেখা গেছে। আর লাল পোশাকে তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। ছবিতে ধরা পড়েছে দূরে আলো অন্ধকারে মোড়ানো পাহাড়।

পর পর কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুহানা। একটি ছবিতে সুন্দর জলপ্রপাতের দৃশ্য দেখা গেছে। এরপরের ছবিতে অন্য একটি পোশাকে ধরা দিতে দেখা যায় অভিনেত্রীকে। ৪ নম্বর ছবিতে একজনকে দেখা যায় বাইরের দিকে মুখ ফিরিয়ে বসে থাকতে। শেষ ছবিতে দুটি খেলনা বানর দেখা যায়,যা হোস্টরা সুহানা ও জেসমিনকে উপহার দিয়েছিলেন। ছবিগুলো শেয়ার করে সুহানা ক্যাপশনে লিখেছেন— ‘টু সাম ইট আপ (বানরের ইমোজি)’। সুহানা এই স্থানটিকে ইন্দোনেশিয়ার বালি বলে জিও-ট্যাগ করেছেন। 

সুহানার খালাতো বোন আলিয়া এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন—ক্যাপশনের কী হবে? নারীর কাঁধ ঝাঁকানোর ইমোজি দিয়ে জবাব দেন সুহানা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জেসমিনের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন সুহানা। উল্লেখ্য, ২০২৩ সালে নেটফ্লিক্সের সিনেমা ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে যাত্রা করেছিলেন সুহানা খান। এটি পরিচালনা করেছিলেন জোয়া আখতার। সুহানা ছাড়াও অভিনয় করেছিলেন খুশি কাপুর, বেদাঙ্ক রায়না, অগস্ত্য নন্দা, মিহির আহুজা, অদিতি সায়গল এবং যুবরাজ মেন্ডা প্রমুখ।

এ ছাড়া আগামী বছর সুহানাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। বাদশাহ শাহরুখ ও সুহানা খান ছাড়াও অভিষেক বচ্চনকেও দেখা যাবে ‘কিং’ সিনেমায়। আর বিশ্বব্যাপী মুক্তি পাবে এ সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ। সিনেমাটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit