বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

রূপচর্চায় যেভাবে কাজে লাগাতে পারেন ডার্ক চকলেট

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চকলেট পছন্দ করে না – এমন মানুষ খুঁজে পাওয়া একটু কঠিন বৈকি। তবে পছন্দের খাবার হওয়া সত্ত্বেও শারীরিক বিভিন্ন কারণে চকলেট খাওয়া বারণ থাকে অনেকের। অনেককে আবার একেবারে খেতে মানা করে দেন চিকিৎসক।

তবে এই চকোলেট যে শুধু খাওয়াই যায়, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। এই চকলেট কাজে লাগিয়ে রূপচর্চাও করা যায়। বিশেষ করে ডার্ক চকোলেট। এই চকলেট এমনিতেই উপকারী। কেননা, এতে রয়েছে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। আর রুক্ষ ত্বক সতেজ করে এবং সেই সঙ্গে রোদ লেগে ত্বক পুড়ে যাওয়া, ত্বক বুড়িয়ে যাওয়া এবং কালচে ছোপ পড়ার মতো সমস্যা থেকে রেহাই দিতে পারে চকলেট ফেশিয়াল।

আর যদি সেই চকলেট ফেস-মাস্ক বানানো যায়, তাহলে তো কথাই নেই। ত্বক যদি শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে গিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে তাতে প্রাণ ফেরাবে চকলেট ফেশিয়াল। আর ত্বক জেল্লাদার হবে খুব দ্রুতই। এছাড়া চকলেট ফেশিয়াল সপ্তাহে বারদুয়েক করলেও ত্বক উজ্জ্বল হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। মৃত কোষ দূর করে ত্বককে জেল্লাদার করে তোলে।

এবার বানিয়ে ফেলুন মাস্ক—

পরিমাণমতো ডার্ক চকোলেটের (গুঁড়ো বা গলানো) সঙ্গে অলিভ অয়েল এবং একটি ডিমের কুসুম মিশিয়ে মাস্ক তৈরি করুন। চাইলে ডিম না-ও মেশাতে পারেন। একই মাস্ক চুলের পক্ষেও ভালো। ১৫ মিনিট রেখে সামান্য গরম পানিতে ধুয়ে ফেলুন। কয়েক দিনেই ত্বক জেল্লাদার হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit