বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা  সারাদেশে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়—কোন দিকে ঝুঁকবে ভারত? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৯ম পে-স্কেল বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবীতে শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ॥ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৪ রাউন্ড গুলি ও ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড আগামীর বাংলাদেশ চলবে জনগণের ভোটের রায়ে: তারেক রহমান ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

যুক্তরাষ্ট্রের ধৈর্য ফুরিয়ে আসছে: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চান না এবং যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভর করেই যুদ্ধ দীর্ঘায়িত করছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এটা জেলেনস্কির সবচেয়ে বাজে বক্তব্য। আমেরিকা এটি আর বেশি দিন মেনে নেবে না। তিনি আরও বলেন, যতক্ষণ আমেরিকার সমর্থন পাচ্ছেন, ততক্ষণ তিনি শান্তি চান না।  

এর আগে শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৈঠকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চাইলেও ট্রাম্প ও ভ্যান্স তাকে অকৃতজ্ঞ ও অসম্মানজনক আচরণের অভিযোগে অভিযুক্ত করেন।  

শান্তি আলোচনায় ইউরোপের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট ট্রাম্প

ট্রাম্প ইউরোপীয় নেতাদেরও সমালোচনা করে বলেন, তারা একপ্রকার স্বীকার করেই নিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ছাড়া রাশিয়ার বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়। তিনি প্রশ্ন তোলেন, ‘এটি রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান প্রদর্শনের সঠিক উপায় কি?’  

উল্লেখ্য, ইউরোপীয় নেতারা লন্ডনে এক জরুরি বৈঠকে মিলিত হয়ে ইউক্রেনে শান্তি রক্ষাকারী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন। তবে তারা যুক্তরাষ্ট্রের সমর্থনও চেয়েছেন, যা ট্রাম্পকে আরও ক্ষুব্ধ করেছে।  

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমতে পারে ইউক্রেনের জন্য  

এদিকে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ট্রাম্প সোমবার তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবেন।  সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়া সংঘাতের অবসানে আলোচনায় প্রস্তুত এবং যুক্তরাজ্যের সঙ্গে শান্তির জন্য কাজ চালিয়ে যাবে।  

তবে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের জন্য সমস্ত সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনা করছে। যদিও হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৫,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit