বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

সাড়ে ৩ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। গত মাসে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তারের পর ওই অভিবাসীদের প্রত্যাবাসন করা হয় বলে সরকার জানিয়েছে।

মঙ্গলবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত জানুয়ারিতে কুয়েতের সব গভর্নরেটে অভিযান পরিচালনা করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী।

এই অভিযানে বিভিন্ন দেশের ৩ হাজার ৫০০ নাগরিককে আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়। পরে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশের সব গভর্নরেটে সমন্বিত অভিযানের মাধ্যমে ওই প্রবাসীদের গ্রেফতার ও বহিষ্কার করা হয়।

আবাসন ও শ্রম আইনের প্রয়োগ জোরদার করার অংশ হিসেবে ওই কঠোর নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রত্যাবাসন করা প্রবাসীদের মাঝে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং অন্যান্য আইন লঙ্ঘনকারীরাও ছিলেন। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

গত কয়েক বছর মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে হাজার হাজার অবৈধ প্রবাসী ও আইনলঙ্ঘনকারীদের ফেরত পাঠানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বারবার বলেছে, আইনি বাধ্যবাধকতা কার্যকর করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এসব অভিযানের লক্ষ্য। 

দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, শ্রমবাজার নিয়ন্ত্রণ, জননিরাপত্তা রক্ষা এবং অভিবাসন আইন মেনে চলা নিশ্চিতে কুয়েতের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

সূত্র: গালফ নিউজ
 

কিউএনবি/অনিমা /০৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit