শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

রেড ক্রিসেন্টের দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করলেন ইইউ কমিশনার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)র দুর্যোগ প্রস্তুতি বিষয়ক কার্যক্রমের মহড়া পরিদর্শন করেছেন বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।

সোমবার সকালে তিনি রাজধানীর ফরিদাবাদ হাইস্কুল মাঠে উপস্থিত হয়ে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া দেখেন।

এসময় লাহবিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন।

লাহবিব তার বক্তব্যে বলেন, “আগুন ও ভূমিকম্পে দ্রুত সাড়া প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের প্রস্তুতির মহড়া সত্যিই অনুপ্রেরণাদায়ক। আসলে দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগে প্রস্তুতির কোন বিকল্প নেই।”

পুরো পৃথিবীই বিভিন্ন দুর্যোগের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দুর্যোগ মোকাবিলায় সকল অংশীজনদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম, বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) দুর্যোগ প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধিতে সারাদেশের জনগণকে সহায়তা ও জরুরি পরিস্থিতিতে মানুষের কষ্ট লাঘবে প্রতিশ্রুতিবদ্ধ। মানবকল্যাণে আমাদের লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় শক্তি হলো আমাদের যুব ও স্বেচ্ছাসেবকগণ। তারাই আমাদের দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদানের মূল চালিকাশক্তি। সংকটকালে তাদের দ্রুত পদক্ষেপ অনেক প্রাণ রক্ষা করে। তাদের সক্ষমতা বৃদ্ধি করা টেকসই, কার্যকর ও দক্ষ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য অপরিহার্য।”

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা (ডিসিআরএম) বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদারের সঞ্চালনায় মহড়ায় আরও উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের দূত ও বাংলাদেশ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগীয় প্রধান সালেহ উদ্দিন আহমেদ, বিডিআরসিএস’র মহাসচিব ড. কবীর এম আশরাফ আলম, এনডিসি, আইএফআরসি’র হেড অব ডেলিগেট আলবার্তো বোকানেগ্রা, জার্মান, সুইডিশ ও ড্যানিশ রেড ক্রসের বাংলাদেশ প্রধানগণ।

উল্লেখ্য, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে ইইউ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই সফরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত সকলে।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit