মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বিটিভিতে ঐন্দ্রিলাকে দেখা যাবে ২০ বছর পর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : তিনি একাধারে অভিনেত্রী, উপস্থাপক ও নির্মাতা। চাকুরী, সংসারের পাশাপাশি সুযোগ পেলেই অভিনয় কিংবা উপস্থাপনায় অংশ নেন। রমজান মাস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘ইফতারের রসুইঘর’। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ঐন্দ্রিলা আহমেদ।

এরমধ্য দিয়ে প্রায় বিশ বছর পর বিটিভির অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। ঐন্দ্রিলা আহমেদ বলেন, ছোটবেলায় বিটিভিতেই প্রথম উপস্থাপনা করেছি। এ চ্যানেলটির সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। বিভিন্ন বেসরকারি চ্যানেল রান্নার নানা অনুষ্ঠান উপস্থাপনা করলেও বিটিভিতে আর উপস্থাপনা করা হয়ে ওঠেনি।

তিনি আরও জানালেন, প্রায় দুই দশক পর বিটিভিতে উপস্থাপনা করছি। অনুষ্ঠানের আইডিয়াটা অসাধারণ। ভিন্ন আইডিয়ার অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit