রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

তথ্য ফাঁস: ফেসবুকের মূল কোম্পানি মেটা ২০ কর্মীকে বরখাস্ত করল

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১১৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে আর্নল্ড বলেন, ‘কোম্পানিতে যোগদানের সময় এবং পরবর্তী সময়ে কর্মীদের স্মরণ করিয়ে দেওয়া হয়, গোপন তথ্য ফাঁস করা মেটার নীতিমালার পরিপন্থী।’

আর্নল্ড আরও বলেন, ‘সম্প্রতি আমরা একটি তদন্ত চালিয়েছি। যার ফলে প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এসব কর্মী কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করেছে এবং আমরা আশা করছি, আরও কর্মী বরখাস্ত করা হবে। বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং যখন ফাঁসকারী চিহ্নিত করব, তখনই পদক্ষেপ নেব।’

মেটা এখন কোম্পানির গোপনীয়তা রক্ষার ওপর বেশি জোর দিচ্ছে। কারণ, সম্প্রতি বেশ কয়েকটি গোপন তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে, যার মধ্যে ছিল ঘোষণা না করা পণ্যের পরিকল্পনা এবং অভ্যন্তরীণ সভার তথ্য। এ ছাড়া মেটার সিইও মার্ক জাকারবার্গের কর্মী সভার তথ্যও সংবাদমাধ্যমে ফাঁস হয়।

গত সপ্তাহে মেটার কর্মীদেরকে সতর্ক করা হয়েছিল যে গোপন তথ্য ফাঁস করলে তাঁদের কোম্পানির পক্ষ থেকে কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

পরে কোম্পানির সিটিও অ্যান্ড্রু বোসওয়ার্থ বলেন, ‘আমরা তথ্য ফাঁসকারীদের ধরার ক্ষেত্রে ভালো অগ্রগতি অর্জন করেছি।’

এ ছাড়া মেটার অভ্যন্তরীণ এক সভায় বোসওয়ার্থ মন্তব্য করেন, ‘তথ্য ফাঁস নিয়ে একটা মজার ব্যাপার ঘটছে। যখন কিছু ফাঁস হয়, তখন অনেক সময় লোকজন মনে করে, আহ, এটা ফাঁস হলো। এর ফলে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। তবে এর উল্টোটা বেশি ঘটে।’

এ ঘোষণার মাধ্যমে মেটা কোন ধরনের তথ্য ফাঁস হয়েছে, কোন কর্মী বরখাস্ত হয়েছেন বা তাঁরা কাকে তথ্য সরবরাহ করেছেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

মেটার নীতি অনুযায়ী, যেকোনো ধরনের গোপন তথ্য ফাঁস করলে কর্মীরা গুরুতর শাস্তির মুখোমুখি হতে পারেন।

সূত্র: নিউজ বাইটস

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/বিকাল ৫:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit