সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার লি‌বিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের শীর্ষ ২০ খেলাপির তালিকায় এস আলম, বেক্সিমকো হরমুজ থেকে ফিরে এলো কাতারের এলএনজিবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানি পণ্যবাহী আরও ৪ জাহাজ রাঙ্গামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ১০ আসামী গ্রেফতার ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা

মাদরাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণ চেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এর আগে, গতকাল শনিবার (১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো.শারুপ (১৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ির নুর নবীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাদরাসায় আরবি পড়ার জন্য যাওয়ার পথে শারুপ ভিকটিমকে রাস্তা থেকে নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় এক পথচারী দেখে ফেললে সারুপ পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা চলে। ভিকটিমের মা সঠিক বিচারের দাবিতে স্থানীয় মীমাংসাতে রাজি হননি। একপর্যায়ে ভিকটিমের মাকে বিশ হাজার টাকার প্রলোভন দেখানো হয়।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌয়জুল আজিম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। অপরদিকে, ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।।  

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৫,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit