রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার পর পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এসব ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। ফলে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ প্রায় ৪০টি গাড়ি আটকা পড়ে। 

এ সময় ৪০ থেকে ৫০ জন হাসুয়া, রামদা, ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। কিছু গাড়ি ভাঙচুরও করে তারা। পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধরের পর তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতরা। প্রায় ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চলে বলে জানা যায়। ডাকাতির কবলে পড়া আব্দুস সালাম নামে এক ইসলামী বক্তা ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা। বার বার গাড়িতে আঘাতের পর আমরা চালককে গাড়ির দরজা খুলে দিতে বলে। দরজা খুলতেই ডাকাতরা চালকের গলা ও পেটে চাকু ধরে। একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুটে নিয়ে যায়। আমরা বলেছি, ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত কইরেন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। অনুরোধ করায় আমার মোবাইল দুটি দিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘একটা মাইক্রোবাস করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজনকে মারধর করে সব লুটে নিয়ে গেছে। একইভাবে সব গাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি চালায়। গাড়ি ভাঙচুর ও অনেককেই মারধর করে।’স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, ‘ঘটনা শুনেছি। এখনো বিস্তারিত জানি না। তবে ওই রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাবার জন্য বেশকিছু গাড়ি যাতায়াত করে। বিষয়টি ডাকাতরা জেনেই গাছ ফেলে ডাকাতি করেছে।’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। সুনির্দিষ্ট করে বলতে না পারলেও কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, ‘গত মধ্যরাতে এ রাস্তায় ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থল ঘুরে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। আশাকরি দ্রুতই আমরা ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো।’

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit