শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

চাকুরি প্রলোভনে শিক্ষার্থীকে কু প্রস্তাব ! রাঙামাটিতে কসমস হোটেল মালিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : চাকুরির প্রলোভন দেখিয়ে চাকুরী প্রার্থী কিশোরীকে যৌন হয়রানীর অভিযোগে রাঙামাটি শহরের কসমস হোটেল ও মায়ের দোয়া নার্সারীর মালিক সালাউদ্দিনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। সংশ্লিষ্ট্য চাকুরি প্রার্থী ১৯ বছর বয়সী কলেজ শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে তাকে আটকের তথ্য প্রতিবেদককে নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।  

ভিকটিমের ঘনিষ্ট্যস্বজন, বন্ধু ও থানা সূত্রে প্রাপ্ত তথ্যে জানাগেছে, মে মাসের ২৫ তারিখে কসমস হোটেল ও রেষ্টুরেন্ট এর স্বত্তাধিকারী সালাউদ্দিনের অনুরোধে এক বন্ধুর মাধ্যমে উক্ত রেষ্টুরেন্টে যায় ভিকটিম চাকুরিপ্রার্থী নারী ও আরেক পুরুষ সহযোগি। তারা উভয়েই সালাউদ্দিনের কাছে নিজেদের সিভি দিয়ে চাকুরিতে যোগদানের অনুমতি পায়। সেসময় দুয়েকদিন তাদের কাজ দেখে বেতন নির্ধারণ করার কথা জানায় সালাউদ্দিন।
 
রেষ্টুরেন্টে ওয়েটারের চাকুরিতে যোগদানের দিনই সালাউদ্দিন উক্ত ভিকটিম মেয়েটিকে নানান ধরনের অশ্লীল অঙ্গিভঙ্গি করে মেয়েটির সাথে যৌন আরচন করেছে। পরবর্তীতে সালাউদ্দিন মেয়েটিকে মাসে মাত্র ৫ হাজার টাকা বেতন দেওয়ার কথা বললে মেয়েটি পরেরদিন থেকে চাকুরি করবে না বলে জানিয়ে দেয়। একদিন পরেই সালাউদ্দিন মেয়েটিকে ফোন করলে মেয়েটি বেতন কমের কারনে চাকুরি করবেনা বলে সালাউদ্দিনকে জানিয়ে দেয়।
 
এসময় সালাউদ্দিন মেয়েটিকে তাকে ভালোবাসার আহবান জানিয়ে বলে, আমাকে সন্তুষ্ট করতে পারলে মাসে আরো ৫ হাজার টাকা বেশি পাবা। প্রতিমাসেই আমি সেই টাকাটা তোমাকে দিয়ে দিবো। এসময় কুপ্রস্তাব পাওয়ায় মেয়েটি সাথে সাথেই সালাউদ্দিনকে জানিয়ে দেয় এটা সম্ভব না। এটা গুনাহের কাজ। এতে সালাউদ্দিন মেয়েটিকে আরো মোটিভেশন করার চেষ্ঠা করলে মেয়েটি সালাউদ্দিনের সকল কথাবার্তা মুঠোফোনে রেকর্ড করে নেয়। 
এরপর ভিকটিম বিষয়টি তার বন্ধুদের জানালে তারা সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে বিষয়টির জন্য ক্ষমা চেয়ে বিষয়টির শেষ টানতে বললে সালাউদ্দিন তাদেরকে হুমকি দিতে থাকে এক পর্যায়ে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও নাপেরে অবশেষে ভিকটিমের বন্ধুদের বিরুদ্ধে প্রয়োজনে ২০ লাখ টাকা খরচ করে দেখে নেবে বলেও হুমকি দেয়। সালাউদ্দিনের এমন হুমকির পরবর্তীতে বিষয়টি নিজেদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোষ্ট করে ভিকটিমের বন্ধুরা। এতে বিভিন্ন মাধ্যম দিয়ে এবং ভিকটিমের বন্ধুদের কর্মস্থলে মানুষ পাঠিয়ে হুমকি দিতে থাকে কসমস রুপটপ রেষ্টুরেন্টের মালিক সালাউদ্দিন।

অবশেষে নিজেদের অনিরাপদ ভেবে এবং সালাউদ্দিনের হুমকি বিষয়টি এবং যৌন হয়রানীর বিষয়টি উল্লেখ করে সোমবার রাতে সালাউদ্দিনের বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করে ভিকটিম। অভিযোগর প্রাপ্তির সাথে সাথেই বিষয়টি প্রাথমিক সত্যতা পেয়ে সালাউদ্দিনকে আটক করে কোতয়ালী থানা কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত সোয়া একটার সময় প্রতিবেদককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন। এই বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় সালাউদ্দিনের যৌন ক্যালেঙ্কারির বিষয়টি গত কয়েকদিন ধরেই চাউর হয়ে বেড়াচ্ছে। এতে অনেকেই মন্তব্য করেছেন সালাউদ্দিন এই ধরনের অপকর্ম আরো অনেক চাকুরী প্রার্থী কলেজ শিক্ষার্থীদের সাথে করেছে। এছাড়াও অনেকেই মন্তব্য করেছেন, সালাউদ্দিন বিগত প্রায় এক দশক সময় ধরেই রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জেলা প্রশাসনের নিজস্ব জায়গা লিজ নিয়ে মায়ের দোয়া নার্সারী পরিচালনা করে আসছিলো।

কিন্তু হঠাৎ করেই সে চট্টগ্রামে একাধিক বিলাসবহুল প্লাট, রাঙামাটিতে প্রায় অর্ধকোটি টাকারও বেশি খরচ করে কসমস রেষ্টুরেন্টটি ডেকোরেশন করে ভাড়ায় নেওয়া, রাঙামাটি শহরে একাধিক জায়গা ক্রয়সহ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। হঠাৎ করেই তার এতো বিশাল অর্থের ভান্ডার কোথা থেকে আসলো এমন প্রশ্ন তুলে অনেকেই সোশ্যাল মিডিয়া মন্তব্য করেছেন সালাউদ্দিনের সাথে বিগত পতিত আওয়ামীলীগ সরকারের মন্ত্রী হাছান মাহমুদের ভাই ভূমি দস্যু এরশাদের অত্যন্ত ঘনিষ্ট্য সম্পর্ক রয়েছে। এই এরশাদের বিপুল কালো টাকা সাদা করেছে সালাউদ্দিনের মাধ্যমে নানান সম্পত্তি ক্রয় করে। বিষয়গুলো একটি সংস্থার পক্ষ থেকে ছায়া তদন্ত করা হচ্ছে বলে একজন কর্মকর্তা প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা//০১ জুলাই ২০২৫,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit