শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সাংবাদিক এহসান মাহমুদকে নিয়ে মিথ্যাচার হচ্ছে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ও লেখক এহসান মাহমুদকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।’

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের আমলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৩ সালের জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের চাপে চাকরিচ্যুত হয়েছিলেন এহসান মাহমুদ। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নির্যাতনের মুখে পড়লে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলাম আমি ব্যক্তিগতভাবে। সেই সময় সুইডেনভিত্তিক সংবাদ সংস্থা নেত্র নিউজ এহসান মাহমুদকে চাকরি দিয়ে এবং নিরাপত্তার নিশ্চয়তা দিলে তখন তাকে দেশান্তরী হতে হয়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনের পূর্বেও গণতান্ত্রিক লড়াইয়ে, রাজপথে উপস্থিত থাকার পাশাপাশি সভা সেমিনারের আয়োজনের উদ্যোক্তাও ছিল এহসান মাহমুদ। এহসান মাহমুদ জুলাই আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে লেখালেখি ও রাজপথে সোচ্চার ছিলেন। তার বিরুদ্ধে পরিকল্পিত এই প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
 
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় উপস্থাপকের দায়িত্বে ছিলেন সাংবাদিক এহসান মাহমুদ। কিন্তু তাকে উপস্থাপনা করতে দেখে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা। তারা এহসান মাহমুদকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মতো অনুষ্ঠানে উপস্থাপনার আপত্তি জানান। পরে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ১২:২০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit