বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

বিএনপি মহাসচিবের সঙ্গে শওকত আজিজ রাসেলের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।

সোমবার (৩০ জুন) বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারা দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। আগামী এফবিসিসিআই নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী শওকত আজিজ রাসেল বেসরকারি খাতের অগ্রযাত্রা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে একটি গণতান্ত্রিক, নির্বাচিত সরকারের বিকল্প নেই। আমরা এমন একটি নির্বাচনের জন্য কাজ করছি, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বেসরকারি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

শওকত আজিজ রাসেল বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থনৈতিক খাত, বিশেষ করে বেসরকারি শিল্প ও ব্যবসায়িক উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের অর্থনীতির অগ্রগতির পেছনে তার এই দৃষ্টিভঙ্গি এখনো প্রাসঙ্গিক। বিগত সরকার আমলে ব্যবসা-বাণিজ্য, ব্যাংক খাতসহ অর্থনীতির প্রধান অঙ্গগুলো দুর্নীতির চক্রে বিপর্যস্ত হয়েছে। এই অবস্থার উত্তরণে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপিকে সহায়তা করতে প্রস্তুত।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৫, /সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit