সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৯৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : ‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের কেন্দ্রীয় সম্পাদক নুরুল আলম মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক ও কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, এসএইচবিও এর প্রকল্প সমন্বয়ক আরাফাত হোসেনসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, বর্তমানে চালের ভরা মৌসুম হওয়া স্বত্বেও দেশে চালের দাম বিগত সব সময়ের চেয়ে বেশি। ফলে সাধারণ মানুষ খাদ্য সংকটে ভুগছে।
চলমান মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনে সংকটাপন্ন তৈরী করেছে। গেল কয়েক মাসে দেশে আমন ও বোরো উৎপাদন হয়েছে। কিন্তু দেখা গেছে কৃষক সেই ধানের সঠিক মূল্য পাচ্ছে না। অন্যদিকে একটি গোষ্ঠি কৃষি পন্যের সিন্ডিগেটের সঙ্গে যুক্ত হয়ে নিজেরা লাভবান হচ্ছে। এমন অবস্থায় কৃষি সংস্কার কমিশন গঠনসহ সিন্ডিগেডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

কিউএনবি/আয়শা//০১ জুলাই ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit