শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করলেন জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, মে মাসে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির জন্য ট্রাম্প বাণিজ্যিক চাপের যে কথা বলেছেন তা সঠিক নয়। 

নিউ ইয়র্কে নিউজউইক-এর সঙ্গে একান্ত সাক্ষাতকারে জয়শঙ্কর বলেন, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মে ৯ রাতে ফোনে কথা বলেন; আর আমি তখন সেই রুমেই ছিলাম। সেখানে বাণিজ্য ও যুদ্ধবিরতির মধ্যে কোনো যোগসূত্র ছিল না।’তিনি বলেন, ‘ফোনালাপে পাকিস্তানের পক্ষ থেকে বড় ধরনের হামলার হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু ভারত তা আমলে নেয়নি। বরং প্রধানমন্ত্রী মোদি সাফ জানিয়ে দেন, ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দেবে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই রাতেই পাকিস্তান বড় ধরনের হামলা চালায়, তবে ভারতও দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানয়। পরদিন সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়, যেখানে মার্কো রুবিও জানান, পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী। একই দিন বিকালে পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আব্দুল্লাহ ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে যুদ্ধবিরতির প্রস্তাব দেন।

সাক্ষাতকারে জয়শঙ্কর দাবি করেন, ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা পাকিস্তান-সমর্থিত রেজিস্ট্যান্স ফ্রন্টের মাধ্যমে পরিচালিত হয়। জয়শঙ্কর বলেন, ‘এই হামলার উদ্দেশ্য ছিল কাশ্মীরের পর্যটন ধ্বংস করে অর্থনীতিতে আঘাত হানা এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো।’

ভারত এই হামলার জেরে পাকিস্তানের সীমান্তে সন্ত্রাসী ঘাঁটিগুলোর বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ চালায়। অন্যদিকে, গত সপ্তাহে হেগে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তিনি বাণিজ্য চুক্তির হুমকি দিয়ে ভারত-পাকিস্তানের যুদ্ধ বন্ধ করেছিলেন। ট্রাম্প বলেন, ‘আমি বলেছিলাম, যদি তোমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করো, তাহলে আমরা কোনো বাণিজ্য চুক্তি করবো না।’

জয়শঙ্কর ট্রাম্পের এ দাবিকে উড়িয়ে দিয়ে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে দাবি করছেন, বাস্তবে ঘটনা তেমন হয়নি। বাণিজ্য ও কূটনীতি একে অপরের থেকে আলাদা এবং স্বাধীনভাবে চলেছে।

 

 

কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit