শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

এবার পরিবেশ বিভাগে নজর ট্রাম্পের, রাতারাতি ৮০০ কর্মী ছাঁটাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সমুদ্র ও পরিবেশ সুরক্ষা এজেন্সি এনওএএ (ন্যাশনাল ওশেনিক এবং অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন)-এর ৮০০ কর্মীকে রাতারাতি ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এমনই এক তথ্য প্রকাশ করেছে।  সংবামাধ্যমটি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে জানতে পারে বলে উল্লেখ করেছে প্রতিবেদনে। 

এর আগে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রশাসন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংস্থাগুলো থেকে প্রায় ৬৫ শতাংশ কর্মী ছাঁটাই করার লক্ষ্য নিয়েছে। এই নিয়ন্ত্রক সংস্থাগুলো জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে।

ট্রাম্প বলেন, ‘আমি লি জেল্ডিনের (পরিবেশ রক্ষা বিভাগের মুখ্য প্রশাসক) সঙ্গে কথা বলেছি এবং তিনি মনে করেন যে, পরিবেশ সংক্রান্ত দফতরগুলো থেকে ৬৫ বা তার বেশি শতাংশ কর্মীকে ছাঁটাই করা যায়। ’এনওএএ-র ৮০০ কর্মী ছাঁটাই সেই প্রক্রিয়ারই প্রথম ধাপ বলে মনে করছেন অনেকে। আগামী এক সপ্তাহের মধ্যে সমুদ্র, জীব বৈচিত্র্য, জলবায়ু, মহাকাশ পর্যবেক্ষণ, আবহাওয়া দফতর এবং অন্য গবেষণা ক্ষেত্রগুলোতে বিজ্ঞানী ও বিশেষজ্ঞসহ আরও কর্মীদের ট্রাম্প ছাঁটাই করতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রায় ৪ হাজার ২০০ কর্মীকে ছুটিতে পাঠান এবং এক হাজার ৬০০ কর্মীকে বরখাস্ত করে। ব্যয়সঙ্কোচের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ট্রাম্প সরকার জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit