বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ফের একসঙ্গে তিন ঘূর্ণিঝড়ের বিরল ঘটনা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফের একসঙ্গে তিনটি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার মতো বিরল ঘটনা ঘটলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। এতে শঙ্কিত আবহাওয়াবিদরা। সিবিএস নিউজ জানিয়েছে,রায়, সেরু ও আলফ্রেড নামের এই তিনটি ঘূর্ণিঝড় এখনো সক্রিয় রয়েছে।

সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে হয়ে থাকে ঘূর্ণিঝড়, তবে একইসঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া বিরল। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর আটলান্টিকে সেপ্টেম্বরে একসঙ্গে তিনটি হারিকেন হওয়া অস্বাভাবিক নয়, তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জন্য এটি ব্যতিক্রমী ঘটনা।

রায় ঘূর্ণিঝড়টি শুক্রবার ফিজির উত্তরে তৈরি হয় এবং প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের ফলে গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে।আলফ্রেড সোমবার কোরাল সাগরে তৈরি হয়েছে এবং এটি এই সপ্তাহ শেষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বন্যা সৃষ্টি করতে পারে।

সেরু মঙ্গলবার শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটি ভানুয়াতুর কাছে আসতে পারে, তবে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা কম। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া সব সময় অনিশ্চিত। অনেক সময় এমন পরিবর্তন ঘটে যা বিজ্ঞানীরা আগেভাগে বুঝতে পারেন না। তাই একইসঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত হলেও অসম্ভব নয়।

উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে প্রশান্ত মহাসাগরে একই সঙ্গে চারটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ইতিহাসে এই ঘটনা যেমন বিরল, তেমনি আতঙ্কেরও ছিল। কারণ সেগুলো একই সময়ে শক্তি সঞ্চয় করছে এবং একের পর এক প্রভাব ফেলেছিল ফিলিপাইনে।

দুর্যোগের ইতিহাসে এটি ছিল একটি বিরল ঘটনা, যাতে শঙ্কিত হয়ে পড়েছিলেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছিলেন, ব্যতিক্রমী এই দুর্যোগের কারণ হচ্ছে মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়া। এ ঘটনার তিন মাস না যেতেই এবার একসঙ্গে তিনটি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার মতো বিরল ঘটনা দেখা মিললো।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit