শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

অবশেষে শেষ দফার বন্দি বিনিময় শুরু করেছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে গাজার যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্যায়ে নির্ধারিত শেষ দফার ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে আনন্দ আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত পুনর্মিলন শুরু হয়েছে।

দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের ফিরে পেয়ে স্বজনদের চোখে অশ্রু, আনন্দের উচ্ছ্বাসে মুখরিত চারপাশ। এর আগে, রেড ক্রসের মাধ্যমে হামাস থেকে চারজন ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়ায় রয়েছে।  

হামাসের আগের দফার বন্দিবিনিময় অনুষ্ঠানকে অপমান জনক উল্লেখ করে ৬২০ ফিলিস্তিনির মুক্তি আটকে দিয়েছিল ইসরায়েল। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ মধ্যস্থতাকারীদের কাছে জানিয়েছে, যদি হামাস নির্ধারিত বন্দিদের মৃতদেহগুলো কোনো অপমানজনক আনুষ্ঠানিকতা ছাড়াই ফেরত দেয়, তাহলে তারা ২২ ফেব্রুয়ারি যেসব ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার কথা ছিল, তাদের মুক্তি দিতে প্রস্তুত।

হামাসের পক্ষ থেকে এর প্রতিক্রিয়ায় বলা হয়, তারা চারটি মৃতদেহ হস্তান্তর করবে, কিন্তু এর বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিসহ আরও কিছু বন্দিকে একই সময়ে মুক্তি দিতে হবে। তবে ইসরায়েলের অবস্থান হলো, মৃতদেহগুলোর পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল মুক্তি দেওয়া সম্ভব হবে।

এখন পর্যন্ত ৯৭ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।  এই দফায় অন্তত পক্ষে ৬২০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যদিও হামাস হামাস আরও বেশি বন্দির মুক্তি দাবি করে আসছে। এই পরিস্থিতির মধ্যে  আশা আর উদ্বেগের এক মিশ্র অনুভূতি নিয়ে যুদ্ধবিরতির ভবিষ্যৎ ও পরবর্তী ধাপের দিকে সবাই তাকিয়ে আছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit