শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ইসরাইল-ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধান হুমকির মুখে: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধান অর্জনের সম্ভাবনার জানালা বন্ধ হয়ে যেতে পারে বলে মঙ্গলবার সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা সিগ্রিড কাগ।

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ এই সমন্বয়কারী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন, ‘এই অঞ্চলের জনগণ শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বেরিয়ে আসতে পারে। আর এটাই হতে পারে আমাদের দ্বিরাষ্ট্র সমাধানের শেষ সুযোগ।’

কাউন্সিলে কাগ গত ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া পশ্চিম তীরে বিশেষ করে জেনিন, তুবাস ও তুলকারমে ইসরাইলি সামরিক অভিযানের সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, ট্রাম্প প্রশাসন চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, ‘নিউ জার্সির বাসিন্দা ইদান আলেকজান্ডার এবং গাজায় হামাসের হাতে নিহত চার আমেরিকানের দেহাবশেষসহ হামাসের কাছে এখনো ৬৩জন জিম্মি রয়েছে।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত হামাস শাসন করতে পারে, বা প্রশাসন পরিচালনায় সক্ষম শক্তি হিসেবে অথবা সহিংসতার মাধ্যমে হুমকি সৃষ্টি করতে পারে এমন শক্তি হিসেবে বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে। হামাসকে নির্মূল করতে হবে। তাদের শেষ করতে হবে।’

ইসরাইলের রাষ্ট্রদূত একমত পোষণ করে বলেন, ইসরাইল কার্যক্রম অব্যাহত রাখবে। জানুয়ারির মাঝামাঝি সময়ে সম্মত হওয়া চুক্তির শর্তানুযায়ী, ৪২ দিনের প্রথম পর্যায়ের মেয়াদ এই শনিবার শেষ হবে। স্থানীয় সংবাদ প্রতিবেদন অনুসারে, ৩০ জন ইসরাইলি, বিদেশি জিম্মি এবং দুই শিশুসহ চারজন নিহত বন্দির দেহাবশেষ বিনিময় করা হয়েছে।

দ্বিতীয় ধাপে আরও ফিলিস্তিনি বন্দির বিনিময়ে সেনাসহ অবশিষ্ট পুরুষ জিম্মিদের মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে। আর তৃতীয় ধাপে মৃত ইসরাইলি জিম্মিদের লাশ ও মৃত ফিলিস্তিনি যোদ্ধাদের দেহাবশেষ বিনিময়ের কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit