শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘ডিসেম্বরে নির্বাচন করতে প্রস্তুত ইসি’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : ডিসেম্বরে ভোটের জন্য কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার।

তিনি বলেছেন, ভোটার রেজিস্ট্রেশনে আশাব্যঞ্জক ছাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে আগ্রহী বলেই প্রধান উপদেষ্টা কিছুটা সংস্কার হলে ডিসেম্বরে অথবা বড় সংস্কার হলে জুনে নির্বাচনের কথা বলেছেন। তবে ডিসেম্বরকে সামনে রেখেই প্রস্তুতি চলছে। ডিসেম্বরে নির্বাচন করতে আমরা প্রস্তুত আছি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসি আনোয়ার ইসলাম আরও বলেন, স্থানীয় নির্বাচন করতে গেলে এক বছর সময় প্রয়োজন। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ২-৩ মাসের মধ্যে আরও উন্নতি হবে।

তিনি বলেন, সংসদ নির্বাচনের আসন পুনঃবিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটিরও কাজ চলছে।

মতবিনিময় সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit