শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে মার্কিনবিরোধী ইউরোপীয় প্রস্তাব পাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি প্রস্তাব পাস করা হয়েছে। এতে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের। প্রস্তাবে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে।

এছাড়া, দ্রুত শত্রুতা বন্ধ করে যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে।

প্রস্তাবের পক্ষে ৯৩টি ভোট পড়ে আর বিরুদ্ধে ভোট দেয় ১৮টি দেশ। এর মধ্যে রাশিয়া ও আমেরিকা উল্লেখযোগ্য। চীন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোসহ ৬৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। লেবানন অবশ্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবে ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বলা হয়, হুমকি বা শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো প্রকার আঞ্চলিক অধিগ্রহণ বৈধ বলে গণ্য হবে না। প্রস্তাবটি তোলার আগেই এর বিপক্ষে ভোট দিতে বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করেছিল আমেরিকা। তারপরও হেরে গেছে ওয়াশিংটন।

জাতিসংঘে এই প্রস্তাব পাস হওয়ার মধ্যদিয়ে আবারও ইউরোপ এবং আমেরিকার মধ্যে বিভক্তির রেখা ফুটে উঠলো। প্রস্তাবের পক্ষে ইউরোপীয় দেশগুলো অবস্থান নিলেও বিরোধিতা করেছে আমেরিকা। এর আগে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ইাউরোপ ও আমেরিকার মধ্যে সম্পর্কের ফাটল ধরেছিল।

সূত্র : বিবিসি।

 

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit