শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

হাসিনাকে ৩১ বার ফাঁসি দিলেও তার অপরাধ শেষ হবে না: বুলু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনা দেশের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। বিএনপির ৩১ দফার, মত শেখ হাসিনাকে ৩১ বার ফাঁসি দিলেও তার অপরাধের বিচার হবে না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট খানজাহান আলী (রহ) দরগা মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ড. ইউনুস আপনাকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করে। আমরাও আপনাকে শ্রদ্ধা করি। অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠভাবে দেশ পরিচালনা করুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুণ। যে গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়েছি, সেই গণতান্ত্রিক অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। এজন্য কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে তার রোড ম্যাপ ঘোষণা করবেন। আপনার কোন উপদেষ্টা কি বলে, সেদিকে বিভ্রান্ত হয়ে আপনার বিবেক ও সম্মান নষ্ট করবেন না।

তিনি আরও বলেন, ড. ইউনুস আপনার বিরুদ্ধে যখন শেখ হাসিনা মামলা দিয়েছিল, তখন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আপনার পক্ষে কথা বলেছিল। ৫ আগস্ট শেখ হাসিনা পলায়ন করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার নাম প্রস্তাব করেন। এরপর সকল রাজনৈতিক দল, আপনাকে সমর্থন করেন।

ড. ইউনূসকে স্মরণ করিয়ে দিয়ে বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, জেল খেটেছে গণতন্ত্রের জন্য। ২০১৪ সাল থেকে আমরা কোন ভোট দিতে পারি নাই। এই ভোটের জন্য, আমাদের নাগরিক অধিকারের জন্য, আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় মানুষের পাশে থাকতেন। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান এই নেতা।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. অহিদুজ্জামান দীপু, কামরুল ইসলাম গোড়া, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার শেখ জাকির হোসেন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এ্যাড. ফারহানা জাহান নিপা, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit