বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন অবরোধের হুমকির মুখে গত ২৪ ঘণ্টায় তড়িঘড়ি করে প্রায় ১১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল সরিয়ে নিয়েছে ইরান। পাঁচটি সুপারট্যাঙ্কার ও একটি সুয়েজম্যাক্স জাহাজে করে এই বিপুল পরিমাণ তেল দেশটির বন্দরগুলো থেকে রওনা হয়েছে বলে ব্লুমবার্গের ট্যাঙ্কার ট্র্যাকিং তথ্যে জানা গেছে। এর মধ্যে চারটি জাহাজ ওমান উপসাগরে এবং একটি হরমুজ প্রণালী অতিক্রম করার সংকেত দিয়েছে।

ইরানের বেসামরিক অবকাঠামো ও রেলসেতু লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের মতো সামরিক হামলার পরপরই এই পদক্ষেপ নিল তেহরান। ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানিয়েছেন, মার্কিন হামলায় ১৪ জন নিহত এবং অন্তত ৭৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই রক্তক্ষয়ী হামলার পর সম্প্রতি স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে পড়েছে, যার ফলে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচল স্থবির হয়ে যেতে পারে। সামরিক উত্তেজনার এই খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের ঝাঁকুনি লেগেছে। চলতি সপ্তাহে তেলের দাম প্রায় নয় শতাংশ বেড়ে বৃহস্পতিবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে প্রায় ৭৯ ডলারে।

অবশ্য তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া এই ১১ মিলিয়ন ব্যারেল তেলের কোনো ক্রেতা আগে থেকে নির্ধারিত আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে কাতার ও সৌদি আরবের বেশ কয়েকটি জাহাজে ইরানি হামলার অভিযোগে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত একটি বিশেষ ছাড়পত্র বাতিল করে। এর ফলে মঙ্গলবার থেকেই লাখ লাখ ব্যারেল ইরানি তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে এবং পরবর্তীতে কোনো হস্তক্ষেপ করা হলে তার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে। এক সময় ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মূল উত্তেজনা থাকলেও, বর্তমানে হরমুজ প্রণালিই ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সবচেয়ে বড় সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: মিডলইস্ট আই

কিউএনবি/অনিমা/১০.জুলাই.২০২৬/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit