রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বন্যার পানিতে ভেসে গেল তিন হাজার গ্যাস সিলিন্ডার!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের। সেখানে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার ভয়াবহতায় ভেসে গেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান এইচপিসিএলের একটি এলপিজি বোতলজাতকরণ কারখানার প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সিলিন্ডারগুলো স্রোতের তোড়ে পাতালগঙ্গা নদীতে ভেসে যাচ্ছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মহারাষ্ট্রের রায়গড় জেলার পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে টানা ভারী বৃষ্টির কারণে কারখানার সুরক্ষা প্রাচীর ধসে পড়ে। এরপর বন্যার পানি সরাসরি কারখানার ভেতরে ঢুকে পড়ে এবং প্রবল স্রোতে প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার ভেসে পাতালগঙ্গা নদী ও খারপাড়া খালে চলে যায়।

ঘটনার সময় একটি সেতু থেকে অনেক মানুষ নদীতে ভাসতে থাকা সিলিন্ডারের ভিডিও ধারণ করেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসনের আশঙ্কা, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোর মধ্যে কিছু সংখ্যক সিলিন্ডারে এলপিজি গ্যাস থাকতে পারে। ফলে এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কেউ যদি পাতালগঙ্গা নদী বা আশপাশের এলাকায় ভাসমান কোনও গ্যাস সিলিন্ডার দেখতে পান, তাহলে সেটি নিজের কাছে না রেখে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এইচপিসিএলের কাছে হস্তান্তর করতে হবে।

নিরাপত্তার স্বার্থে প্রশাসন সাধারণ মানুষকে এসব সিলিন্ডার বাড়িতে না রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক কিশান জাভলে বলেন, “নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোর ভেতরে গ্যাস আছে কি না, কিংবা সেগুলো নিরাপদ অবস্থায় রয়েছে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। কৌতূহলবশত এগুলো তুলে নেওয়া, খোলার চেষ্টা করা বা বাড়িতে ব্যবহার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে।”

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় যত দ্রুত সম্ভব এসব সিলিন্ডার প্রশাসন বা কোম্পানির কাছে ফিরিয়ে দেওয়া প্রয়োজন, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র
গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় অবিরাম ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি রায়গড়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে ভেসে যাওয়া গ্যাস সিলিন্ডারগুলো নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার এবং কোনও সিলিন্ডার উদ্ধার হলে তা স্পর্শ না করে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। সূত্র: এনডিটিভিদ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/১০.জুলাই.২০২৬/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit