বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সর্বকালের সব রেকর্ড ভেঙে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে শামিল হয়েছেন ৪ কোটিরও বেশি মানুষ। ইরান-ইরাকের বিভিন্ন শহরে টানা ছয় দিনব্যাপী চলমান এই নজিরবিহীন শোক মিছিলে অংশ নেন ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখের বেশি ভক্ত-অনুরাগী, একে মানব ইতিহাসের বৃহত্তম জনসমাগম ও জানাজা হিসেবে  দাবি করছে ইরান কর্তৃপক্ষ।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরান, কোম, নাজাফ, কারবালা এবং মাশহাদ; এই পাঁচ শহরে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিদায় ও দাফন প্রক্রিয়া। এর মধ্যে কেবল ইরাকের নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের একটি সন্ত্রাসী হামলায় সপরিবারে এই মহান নেতা শাহাদাতবরণ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার থেকে শুরু হয় তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা, যেখানে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ৯০টিরও বেশি দেশের পণ্ডিত ও প্রতিনিধিরা অংশ নেন।

প্রযুক্তিগত তথ্য ও স্বাধীন বিভিন্ন সূত্রের হিসেব অনুযায়ী, যাতায়াতের রেকর্ড ও মোবাইল সিগন্যাল বিশ্লেষণ করে এই বিশাল উপস্থিতির সংখ্যা নিশ্চিত করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১০.জুলাই.২০২৬/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit