বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

নতুন ছাত্রসংগঠন নিয়ে বৈঠকে বৈষম্যবিরোধীরা, আত্মপ্রকাশের ঘোষণা যেকোনো মুহুর্তে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের একটি অংশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের চুড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বৈষম্যবিরোধীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ওই বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, আজকেই নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হবে কি না বৈঠকে আলোচনা চলছে। বৈঠক শেষে চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই ছাত্রসংগঠন। এটি ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে ধারণ করে গঠিত হবে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীসহ যারা একটি নির্দিষ্ট মতাদর্শ অনুসরণ করেন, বিশেষত জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয় ও দূরদর্শী রাজনীতি গড়ে তুলতে আগ্রহী, তারাই মূলত এই ছাত্রসংগঠনের উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও এটি লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন হবে না। নতুন যে রাজনৈতিক দল গঠনের কথা হচ্ছে তার সঙ্গে এই ছাত্রসংগঠনের কোনো সম্পর্ক থাকবে না।

নতুন এই সংগঠনের নেতৃত্বে কারা আসছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, নতুন ছাত্রসংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হিসেবে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা এই সংগঠনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হবেন।

কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit