বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই চাল কেনা হবে।

প্রতি মেট্রিক টন চালের মূল্য ধরা হয়েছে ৪৩৪ দশমিক ৫৫ মার্কিন ডলার। এতে ৫০ হাজার টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ২ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের অ্যাগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই, এলটিডি থেকে ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit