শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক আইজিপি শহিদুল হকের ২ বস্তা নথি জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকের ১২ কোটি টাকার এফডিআর, জমির দলিলসহ দুই বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এরআগে মঙ্গলবার রাতে মিরপুরে তার এক আত্মীর বাসা থেকে নথিগুলো উদ্ধার করা হয়।

দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি শহিদুল হকের বিরুদ্ধে একটি অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান কার্যক্রমের একপর্যায়ে গোয়েন্দা তথ্যে দুদক জানতে পারে শহিদুল হক নিজের অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার এক নিকটাত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন।

এরপর সেখানে থেকে আরেক আত্মীয়ের বাসায় সেসব নথি পাঠানো হয়। ওইসব নথিতে শহিদুল হকের অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে। দুদক সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত সাবেক আইজিপি শহিদুল হকের এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালায়। ওই অভিযানে দুটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়।

জব্দ করা আলামতগুলোর মধ্যে বিপুল সম্পদের দলিল ছাড়াও বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, সংঘ স্মারকের ছায়ালিপি, অফার লেটার ও ব্যাংক হিসাব বিবরণীসহ নানা তথ্য রয়েছে। পরবর্তীতে তদন্ত কার্যক্রমে সহায়তার লক্ষ্যে নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে এসব নথি জব্দ করে দুর্নীতি দমন কমিশন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit