এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আন্ত:প্রাথমিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী ) চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলার নবাগত নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা রিসোর্স অফিসার আফসারুল ইসলাম প্রমুখ।
উপজেলা পর্যায়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয়ের ২দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ পুস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মন্ডলী এবং প্রতিযোগীতায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৫৫